শর্তাবলী (Terms of Service)
সর্বশেষ আপডেট: ২৩/৬/২০২৬
১. সার্ভিস পরিচিতি
NextCore FMWSB একটি WhatsApp, Email ও SMS Follow-Up + Bulk Marketing প্ল্যাটফর্ম। এই সার্ভিস ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথেই এই শর্তাবলীতে সম্মত হচ্ছেন।
২. অ্যাকাউন্ট ও দায়িত্ব
- আপনার লগইন তথ্য (পাসওয়ার্ড) গোপন রাখার দায়িত্ব আপনার।
- একজন ব্যবহারকারী এক বা একাধিক WhatsApp/Email/SMS অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন (প্ল্যান অনুযায়ী)।
- সকল মেসেজ পাঠানোর দায় সম্পূর্ণভাবে ব্যবহারকারীর — আমরা শুধু টুল প্রদান করি।
৩. গ্রহণযোগ্য ব্যবহার (Acceptable Use)
- স্প্যাম, প্রতারণা, অশ্লীল বা বেআইনি কন্টেন্ট পাঠানো সম্পূর্ণ নিষিদ্ধ।
- প্রাপকের অনুমতি ছাড়া মার্কেটিং মেসেজ পাঠানো WhatsApp Business Policy লঙ্ঘন।
- আমাদের নির্ধারিত rate limit (১২-৪৫ সেকেন্ড গ্যাপ) মেনে চলতে হবে নিজের অ্যাকাউন্টের সুরক্ষার জন্য।
- লঙ্ঘনের ক্ষেত্রে আমরা কোনো নোটিশ ছাড়াই অ্যাকাউন্ট বন্ধ করতে পারি।
৪. WhatsApp ব্যান/রেস্ট্রিকশন
আমরা WhatsApp safety best practices (warmup, rate limiting, spintax) প্রদান করি কিন্তু WhatsApp একটি third-party সার্ভিস। আপনার নাম্বার ব্যান বা রেস্ট্রিক্ট হলে তার দায় NextCore বহন করবে না। তবে সঠিক নিয়ম মেনে চললে ব্যান হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম।
৫. পেমেন্ট ও সাবস্ক্রিপশন
- সকল প্ল্যান অগ্রিম পেমেন্ট ভিত্তিক (bKash/Nagad/Rocket)।
- ট্রায়াল ৩ দিনের জন্য বিনামূল্যে।
- পেমেন্ট approve হওয়ার পর সাবস্ক্রিপশন সক্রিয় হবে (সাধারণত ১-২ ঘণ্টা)।
- মেয়াদ শেষে স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে না — ম্যানুয়ালি renew করতে হবে।
৬. দায় সীমাবদ্ধতা
NextCore FMWSB "as-is" ভিত্তিতে প্রদান করা হয়। ব্যবসায়িক ক্ষতি, ডেটা লস, অথবা তৃতীয় পক্ষের সেবা (WhatsApp, SMS gateway, Email provider) বিভ্রাটের জন্য আমরা দায়ী নই।
৭. পরিবর্তন
আমরা যেকোনো সময় শর্তাবলী আপডেট করতে পারি। বড় পরিবর্তনের ক্ষেত্রে ইমেইল/ড্যাশবোর্ডে নোটিশ দেওয়া হবে।
৮. যোগাযোগ
প্রশ্ন থাকলে: support@nextcorebd.com অথবা WhatsApp: +880 1511-561994